আমাদের সাফল্যের গল্প
২০১৯ সালে প্রতিষ্ঠিত, আমরা কৃষি খাতে নতুনত্ব ও টেকসই সমাধান প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও উন্নত সেবা নিশ্চিত করা।
২০২০ সালের ১৫ জানুয়ারি রংপুরে অনুষ্ঠিত হয় আমাদের প্রথম কৃষক মিটিং। ৫০ জন প্রগতিশীল কৃষকের উপস্থিতিতে আমরা আমাদের ব্যবসায়িক মডেল উপস্থাপন করি এবং তাদের মূল্যবান মতামত গ্রহণ করি। এই মিটিং আমাদের যাত্রাকে একটি সুনির্দিষ্ট দিক দেয়।
প্রথম তিন মাসেই আমরা ঢাকার বিভিন্ন সুপার শপে ৫ টন কৃষি পণ্য সফলভাবে সরবরাহ করতে সক্ষম হয়েছি
এই সাফল্যের মাধ্যমে আমরা ১০টির বেশি খুচরা বিক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পেরেছি
আমাদের কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষকদের কাছ থেকে আমরা অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। অধিকাংশ কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আমাদের সংগ্রহ পদ্ধতির সময়সীমা ও নির্ভরযোগ্যতার প্রশংসা করেছেন।
৯৫% কৃষক ন্যায্য মূল্য প্রাপ্তিতে সন্তুষ্ট
৯০% কৃষক পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় সন্তুষ্ট
৮৫% কৃষক তাদের আয় বৃদ্ধির কথা জানিয়েছেন